শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘ছাত্র-শিক্ষক শিষ্টাচার’ জীবন গঠনের অনন্য বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: মাদরাসা নবুওয়তে মুহাম্মদির চিরন্তনতা এবং মানব জীবনের গতিশীলতার মিলন মােহনা। মাদরাসা ইসলামি বিশ্বের আলোকবর্তিকা।মাদরাসা হলো জীবন ও জীবনী শক্তির মারকায, দ্বীন-ইমান রক্ষার দুর্গ এবং দুনিয়া বিমুখ মনীষী ও মানব দরদি মহান স্কলারদের লালনক্ষেত্র।

মাদারাসা ছাত্র-শিক্ষকরা  নানা কারণে হতাশা এবং নিরাশায় বিপর্যস্ত, অযােগ্যতার অনুভূতি ও হীনমন্যতায় বিধ্বস্ত।এ কারণেই ইলমি বিশ্বের অন্যতম রাহাবার সাইয়েদ আবুল হাসান আলী নদভি রহ. বলেন, ‘এখন মাদরাসার সংখ্যা বেড়েছে, ছাত্র ও ছাত্রাবাস অনেক হয়েছে, পাঠ্য বই ও পাঠ ব্যবস্থা বেশ আধুনিকায়ন হয়েছে। লাইব্রেরিগুলাে সমৃদ্ধ হয়েছে।

কিন্তু আত্মিক ও নৈতিক অবক্ষয়ও চূড়ান্ত হয়েছে। হৃদয়ের স্পন্দন থেমে গেছে । আত্মার খােরাক যেন কমে গেছে। দেহ আছে প্রাণ নেই, শব্দ আছে মর্ম নেই, কথা আছে হাকিকত নেই, ছুরত আছে সিরাত নেই, মজলিশ আছে সােহবত নেই। এককথায়। সব আছে , কিন্তু কিছু নেই।’

ছাত্র-ছাত্রীরা উম্মাহর প্রাণ, তারা পুরাে সমাজকে বদলে দিতে পারে । আকিদা-বিশ্বাস, চিন্তা-চেতনা, মন-মানস, রুচি-স্বভাব এবং ইলম-আমল। সর্বক্ষেত্রে ছাত্ররা হবে নবুওয়তে মুহাম্মদির সার্বজনীনতা ও যুগােপযােগিতার প্রবক্তা ও তার বাস্তব নমুনা।

সে লক্ষ্যে তাদেরকে ছোট বেলা থেকেই বাস্তব অনুশীলন আর আমলি ইলমি চর্চার মধ্য দিয়ে যেতে হবে। প্রথমে নিজেকে আদর্শ ছাত্র হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে। পাথেয় হিসেবে কিছু ভালো বই হতে পারে ছাত্রদের একান্ত সহযোগীভ।

আত্মগঠন, আত্মোন্নয়ন, পরিশীলিত, মার্জিত, সবার কাছে গ্রহণীয়, লেখাপড়া, আমল আখলাকের প্রতি অদম্য স্পৃহা যোগানো মোট কথা নিজেকে একজন আদর্শ ছাত্র হিসেবে গড়ে তুলতে আপনাকে একান্ত সহযোগিতা করবে ‘ছাত্র শিক্ষক শিষ্টাচার’ নামক বইটি৷ অতি সংক্ষেপে ছাত্র-শিক্ষকদের করণীয় বর্জনীয় বিষয়ে অনবদ্য সংলন এ বইটি৷

চমৎকার এ বইটি মূলত দুটি অধ্যায়ে বিভক্ত- ছাত্র শিষ্টাচার ও শিক্ষক শিষ্টাচার৷ প্রেত্যেক অধ্যায়ে রয়েছে ছোট ছোট অনুচ্ছের অধীনে সমৃদ্ধ আলোচনা৷ কয়েকটি শিরোনাম যেমন, নিয়তের বিশুদ্ধতা, আমলহীন ইলম মুর্খতা, শিক্ষকগণের সম্মান, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, ছাত্