শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কংগ্রেসের দিন শেষ; প্রণবের তীব্র সমালোচনায় ওয়াইসি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরএসএসের মঞ্চে ভাষণ দেওয়ায় প্রণব মুখার্জির তীব্র সমালোচনা করে আসাদুদ্দিন ওয়েইসির।  শতাব্দী প্রাচীন দলটা যে উঠে যাওয়ার মুখে, এটা তারই লক্ষণ।

হায়দরাবাদে এক অনুষ্ঠানে এআইএমআইএম প্রধান বলেছেন, কংগ্রেস শেষ হয়ে গেছে। তা না হলে একটা লোক ৫০ বছর কংগ্রেসে কাটানোর পাশাপাশি দেশের রাষ্ট্রপতি পদেও থাকার পর আরএসএসের হেডকোয়ার্টারে যায়! এখনও পার্টির সামনে কোনও আশার আলো আছে মনে করেন?

প্রণববাবুর সঙ্ঘের আমন্ত্রণ রক্ষার সিদ্ধান্তে কংগ্রেসের ঘরেও আপত্তি ওঠে। একাধিক কংগ্রেস নেতা তাঁকে ওখানে না যাওয়ার আবেদন করেন। তবে তাঁদের আপত্তি শোনেননি ওই বর্ষীয়াণ নেতা।

নাগপুরে গিয়ে সঙ্ঘ ক্যাডারদের সামনে ভাষণ দিয়ে প্রণববাবু কংগ্রেসের ধর্মনিরপেক্ষ চরিত্র বিরোধী কাজ করেছেন বলে অভিযোগ ওয়েইসির। তিনি বলেছেন, প্রণব মুখার্জি, আরএসএস, বিজেপি, কংগ্রেস, ভারত ও ধর্মনিরপেক্ষ হিন্দু ভাইদের বলতে চাইব, নাথুরাম গডসে মহাত্মা গাঁধীকে গুলি করার পর সর্দার প্যাটেল লেখেন, আরএসএসের লোকেরা এতে উল্লসিত, সেলিব্রেট করছে। নাথুরাম গডসের সঙ্ঘ পরিবারের কাছের লোক ছিলেন, বোঝাতে চান ওয়েইসি।

প্রণববাবু নাগপুরে আরএসএস প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ারকে শ্রদ্ধা জানিয়ে ‘ভারতমাতার মহান সন্তান’ বলায়ও আপত্তি জানান তিনি। ওয়েইসি কংগ্রেস বাদে অন্যদের নিয়ে বিজেপির বিকল্প গড়ার পক্ষে আহ্বান জানিয়ে বলেন, আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরি করা দরকার।

এইচজে

আরো পড়ুন চাঁদা না দেয়ায় সেলুন মালিককে কুপিয় জখম ছাত্রলীগ নেতার!

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ