শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিঙ্গাপুরে ট্রাম্প-কিম; নতুন সম্পর্কের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহুল আলোচিত ট্রাম্প-কিম বৈঠক কাল। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। উঠে আসছে নতুন নতুন খবরও।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক কাটিয়ে নতুন সম্পর্ক স্থাপনের কথা ভাবছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপের সমাজতান্ত্রিক দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমন ইঙ্গিতই দিয়েছে।

মঙ্গলবার সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে তাদের প্রত্যাশিত এ বৈঠক হতে যাচ্ছে। ইতোমধ্যে সিঙ্গাপুর পৌঁছেছেন দুই নেতা।

আওয়ার ইসলাম ঈদসাময়িকী অর্ডার করতে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে গত কয়েক দশক ধরে উত্তর কোরিয়ার সম্পর্ক বেশ বৈরি। দেশ দুটির মধ্যে নতুন সম্পর্কের ইঙ্গিত সেই বৈরি সম্পর্ক উন্নয়নেরই পূর্বাভাস।

সিঙ্গাপুর পৌঁছে ট্রাম্প এই টুইটার বার্তায় জানান, সিঙ্গাপুরে পৌঁছতে পেরে খুব ভালো লাগছে। চারদিকে উদ্দীপনা কাজ করছে। এই সম্মেলন নিয়ে তিনি খুব ভালো অনুভব করছেন।

তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মধ্যে দিয়ে একটি পথ সৃষ্টি হবে, যা অবশেষে পরমাণু অস্ত্রমুক্ত উত্তর কোরিয়ার জন্ম দেবে।

ইফতারের আয়োজন করে মুসলিমদের তোপের মুখে ট্রাম্প

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ