শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

আমের আপ্যায়নে প্রস্তুত খাগড়াছড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম: যে কোনও সরকারি ছুটিতেই খাগড়াছড়ি হয়ে সাজেকে ভিড় করেন ভ্রমণপিপাসু মানুষেরা। অনেকে অবস্থান করেন খাগড়াছড়ি শহরেই। বর্ষা হলে কিছুটা কমে আসে পর্যটকের উপস্থিতি।

কিন্তু যারা পাহাড়ে ঘুরতে অভ্যস্ত-অভিজ্ঞ; তারা জানেন প্রকৃতির রুপ ফুটে উঠে বর্ষণমুখর সময়েই। এবার আগাম বর্ষায় পাহাড়ে প্রকৃতির কিছুটা বৈরী হাওয়া বইলেও বৃক্ষ-বনানী আর ঝিরি ঝরণার রুপে কোনও কমতি ঘটেনি। ফলে জেলা শহরের ছোট-বড় প্রতিটি আবাসিক ও খাবার হোটেলে শুরু হয়েছে বিশেষ ছাড়ের প্রবণতা।

এবার খাগড়াছড়িতে আমের ফলন হয়েছে প্রচুর। কয়েক দশক ধরে দেশের বিভিন্ন জেলার মানুষ পাহাড়ের সুমিষ্ট আম্রপালির কথাই জেনে এসেছেন। এর সঙ্গে রয়েছে রঙ-বেরঙের নানা ঘ্রাণের সুস্বাদু সব বাহারি নামের পাহাড়ি আম। কোনটার রঙ সবুজাভ, কোনটা লালচে, কোনটা মরিচ রঙা আবার কোনটা ধূসর! অবিশ্বাস্য হলেও সত্য ‘ব্রুনাই কিং’ জাতের একেকটি আমের ওজন গড়ে দুই কেজির বেশি।

‘কুমিল্লা’ জাতের আমও একেকটি গড়ে আধা কেজির ওপরে। সারাদেশের মতো হিমসাগর, মাহালিশা, কাঁচামিঠা ও মল্লিকার কথা না হয়বাদই দিলাম। স্থানীয় জাতের বিপুল সংখ্যক আমও এবার বাজারজাত করছেন বাগানিরা।

ও হ্যাঁ, বেড়াতে এলে তো থাকার একটা ব্যবস্থা হবেই। বেড়ানোও যাবে। কিন্তু ‘ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়োতে সুখ’ পাবেন কোথায়?

কোনও চিন্তা করবেন না। জেলা শহরের পানখাইয়া পাড়ার ঐতিহ্যবাহী বটতলায় বসেছে ‘আম মেলা’। ভিন্নধর্মী এই মেলায় ১৫টি বাগানের উৎপাদিত সব আম এক ছাতার নিচে জড়ো করে শুক্রবার শেষ বিকেলে শুরু হয়েছে জমজমাট প্রদর্শনী ও বিকিকিনি। ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটক এবং স্থানীয় আমপ্রিয় মানুষদের কথা চিন্তা করে মাসব্যাপী চলবে এই মেলা।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী আম মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি খাগড়াছড়িতে উৎপাদিত বিভিন্ন জাতের মানসম্পন্ন আমের ব্র্যান্ডিংয়ের রুপরেখা প্রনয়ণের প্রত্যয় ব্যক্ত করেন।

খাগড়াছড়ি চেম্বারের সভাপতি সৌখিন আম মেলার উদ্যোক্তাদের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পাহাড়ের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করে দিয়েছেন। পার্বত্য মন্ত্রণালয়ের সচিবের নির্দেশনা আছে। আগামী অর্থবছরেই খাগড়াছড়িতে একটি হিমাগার স্থাপিত হবে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহম্মদ খান, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জà§