শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষ: কোথায় কখন ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ঈদের পরই শুরু হয়ে যায় ভর্তি  আর ভর্তিযুদ্ধ। চলছে শাওয়াল মাস। কওমি মাদরাসার ছাত্রদের জন্য শুরু হচ্ছে নতুন শিক্ষা বর্ষ। মাদরাসার নিয়মানুসারে প্রতিবছর শাওয়াল মাসে ভর্তি শুরু হয়।

সাধারণ ৭ শাওয়াল থেকে ভর্তি শুরু হয়ে শেষ হয় ৯ শাওয়াল বা কোথাও কোথাও এক সপ্তাহ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে।

দেশের উল্লেখযোগ্য কয়েকটি মাদরাসায় কবে থেকে ভর্তি শুরু এবং কয়দিন ভর্তি চলবে বিস্তারিত তুলে ধরা হলো।

উল্লেখ্য, প্রায় প্রতিটি মাদরাসায় এখন ভর্তির সময় জন্মনিবন্ধন সনদ/ভোটার আইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এগুলো সম্ভব হলে সঙ্গে রাখুন। মাদরাসার  ফোন নম্বর দেয়া আছে। যোগাযোগও করতে পারেন।

ঢাকা

জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মাদপুর
কিতাব বিভাগের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম কোটা পূরণ সাপেক্ষে ৮ শাওয়াল থেকে ৯ শাওয়াল পর্যন্ত চলবে।

পুরাতন ছাত্রদের ভর্তি  ৮শাওয়াল। শুধুমাত্র একদিন।

নতুন ছাত্রদের দাখেলা পরীক্ষা প্রতিদিন সকাল ৭.৩০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত মৌখিকভাবে অনুষ্ঠিত হবে। বিকেল ৩.৩০ মিনিটে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে। তারপর ভর্তি কাজ সম্পন্ন করবে।

হিফজ ও মক্তবের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে শুরু হয়ে কোটা পূরণ হওয়া পর্যন্ত চলবে।

ইফতা বিভাগের নতুন ছাত্রদের ভর্তি ৬ ও ৮ শাওয়ালের মধ্যে সম্পন্ন করতে হবে।

মোবাইল : +8801944717676

জামিয়া রাহমানিয়া আলী এন্ড নূর রিয়েল এস্টেট
৮ শাওয়াল থেকে ভর্তি ফরম বিতরণ, ওই দিন নাহবেমীর জামাত পর্যন্ত ভর্তি ইচ্ছুক ছাত্রদের (মৌখিক) পরীক্ষা ও ভর্তি নেওয়া হবে।

৮ শাওয়াল হেদায়াতুন্নাহু জামাত থেকে তাখাসসুস পর্যন্ত ভর্তি ইচ্ছুকদের মৌখিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষায় উত্তীর্ন ছাত্রদের ৯ শাওয়াল ফলাফল ঘোষণার পর ভর্তি নেওয়া হবে।

৯ শাওয়াল মক্তব, নাযেরা ও হিফজ বিভাগে ভর্তি ইচ্ছুক ছাত্রদের ভর্তি পরীক্ষা ও ভর্তি নেওয়া হবে।

ফোন: ৮১৮১৮৬, ০১৯৬১২২৮৫৫৭

জামিয়া শারইয়্যা মালিবাগ

সকল জামাতের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্যই ৮ ও ৯ শাওয়াল পর্যন্ত ভর্তি ফরম বিতরণ, ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চলবে।

৮ শাওয়াল সকাল ৮টার পর ফরম বিতরণ করা হবে।  ফরম পাওয়ার পর পূর