বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘সিলেবাসের ত্রুটিগুলো মেনে নিয়ে উত্তরণের পথ খুঁজতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী সাঈদ আহমদ পালনপুরী। প্রায় একযুগ ধরে ভারতের দারুল উলুম দেওবন্দে শাইখুল হাদীসের মসনদে সমাসীন। একই সঙ্গে দেওবন্দের সদরুল মুদাররিসের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও আঞ্জাম দিচ্ছেন কৃতিত্বের সঙ্গে। প্রায় অর্ধশতাধিক কিতাবের লেখক এ মনীষীর জ্ঞান ও প্রজ্ঞায় স্নাত হয় পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা। তিনি নিজেও পৃথিবীময় বিলিয়ে বেড়ান জ্ঞানের এ ভা-ার। দেশের বাইরে সফর খুব কম করলেও তার প্রতিটা সফরই হয় তাৎপর্যবহ।

মহান এ জ্ঞানবৃক্ষের সঙ্গে শিক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলেছেন আওয়ার ইসলাম দেওবন্দ প্রতিনিধি তাওহীদ আদনান।

তাওহীদ আদনান : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

মুফতি সাঈদ আহমাদ পালনপুরী : ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

তাওহীদ আদনান : হুজুর কেমন আছেন? শারীরিক অবস্থা কেমন আপনার?

মুফতি সাঈদ আহমাদ পালনপুরী : আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালই আছি। তুমি কেমন আছ? কী বিষয়? কিছু বলবে নাকি?

তাওহীদ আদনান : জি হুজুর, একটি বিষয় নিয়ে আপনার কাছে এসেছিলাম। একটু সময় নিয়ে কথা বলতে চাই আপনার সাথে।

মুফতি সাঈদ আহমাদ পালনপুরী : ঠিক আছে বলো সমস্যা নেই।

তাওহীদ আদনান : হুজুর বাংলাদেশে ‘আওয়ার ইসলাম’ নামে ইসলামিক একটি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। আমি পোর্টালটির দেওবন্দ প্রতিনিধি। আওয়ার ইসলামের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে একটি বিশেষ সংখ্যা বের হবে। এ সংখ্যায় আমরা আপনার একটি সাক্ষাৎকার প্রকাশ করতে চাই।

মুফতি সাঈদ আহমাদ পালনপুরী : কী বিষয়ে?

তাওহীদ আদনান : বর্তমান শিক্ষাব্যবস্থা সম্পর্কে।

মুফতি সাঈদ আহমাদ পালনপুরী : আহহা! শিক্ষাব্যবস্থা সম্পর্কে সাক্ষাৎকার নিতে আসছ আমার কাছে? আমি তো ছোট মানুষ। কী সাক্ষাৎকার দেব? শিক্ষাব্যবস্থা তো অনেক বড় বিষয়। এ বিষয়ে কথা বলার যোগ্যতা তো আমার নেই। তবুও আসছ যখন বলো কোন দিক থেকে কী আলোচনা শুরু করব?

তাওহীদ আদনান : জি হুজুর! শুরুতেই শিক্ষাব্যবস্থা নিয়ে আপনার ভাবনা শুনতে চাই। তো শিক্ষাব্যবস্থা সম্পর্কে মৌলিক কিছু কথা যদি বলতেন!

মুফতি সাঈদ আহমাদ পালনপুরী :