শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা কমছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের টাকা রাখার পরিমাণ কমছে।

২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে এক হাজার ৫৮৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড ২০১৭’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০১৭ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশ থেকে জমা হওয়া অর্থের পরিমাণ ছিল ৪৮ কোটি ১৩ লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৪ হাজার ৬৯ কোটি টাকা। (বাংলাদেশি মুদ্রায় এক সুইস ফ্রাঁর বিনিময়মূল্য প্রায় ৮৫ টাকা)।

২০১৬ সালে সুইস ব্যাংকগুলোয় বাংলাদেশ থেকে জমা হওয়া অর্থের পরিমাণ ছিল ৫ হাজার ৬১৬ কোটি টাকা।

সুইস ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা টাকার পরিমাণ ছিল প্রায় ৫৫ কোটি সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৭৩০ কোটি টাকা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, ‘আমরাও হিসাব করে দেখেছি, সুইস ব্যাংকে বাংলাদেশিদের ব্যক্তিগত ডিপোজিট দিন দিন কমে আসছে।’

তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশে থেকে যে শুধু অর্থ নিয়ে সে ব্যাংকে জমা রাখে, তা নয়। সারাবিশ্বে যে স্কিল ম্যানপাওয়ার রয়েছে, তারাও কিন্তু সেসব দেশের ব্যাংকগুলোয় স্বাভাবিকভাবে ডিপোজিট রাখতে পারেন।

দেশের বাইরে বৈধভাবে যারা ব্যবসা-বাণিজ্য করছে, এমনকি বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের পাশাপাশি সুইজারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিরাও সেখানে অর্থ জমা করছেন।’

প্রতিবেদনের তথ্য অনুযায়ী কেবল বাংলাদেশ নয়, সামগ্রিকভাবেও ২০১৭ সালে আমানত কমেছে সুইস ব্যাংকগুলোতে। দেশটিতে ব্যাংকের সংখ্যাও কমে গেছে।

২০১২ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের জমা অর্থের পরিমাণ ছিল প্রায় ২২ কোটি ৮০ লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯৬১ কোটি টাকা।

২০০৯ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ ছিল ১৪ কোটি ৯০ লাখ সুইস ফ্রাঁ বা ১ হাজার ২৮১ কোটি টাকা। ২০১২ থেকে ২০১৬ সাল এই সময়ের মধ্যে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের জমা রাখা অর্থের পরিমাণও তিন গুণ বেড়ে গেছে।

নো-ম্যান্স ল্যান্ডে মিয়ানমারের গুলি; রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ