শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৪ জনের  ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

আগামী সপ্তাহে শপথ নিচ্ছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান নতুন নির্বাহী ব্যবস্থায় আগামী ৯ জুলাই শপথ নিচ্ছেন। প্রেসিডেন্টের সূত্রের বরাত দিয়ে আনাদলু এজেন্সি বুধবার এ তথ্য জানায়।

শপথ অনুষ্ঠান স্থানীয় সময় ৪টার দিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত সংসদে অনুষ্ঠিত হবে।

এদিকে, ২৪ জুন তুরস্কের নির্বাহী ব্যবস্থায় পরিবর্তন হয়েছে। এটি প্রধানমন্ত্রীর পদবিতে পরিবর্তিত হয়েছে। এরদোগান সোমবার কেবিনেট সদস্য ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে আরও ক্ষমতা দিয়ে একটি ডিক্রি জারি করা হয়েছে। দেশটি যখন পূর্ণমাত্রায় প্রেসিডেন্টের শাসনব্যবস্থার দিকে যাচ্ছে তখন এরদোগানকে নতুন করে ক্ষমতা দেয়া হলো।

বুধবার আনুষ্ঠানিকভাবে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। এ ডিক্রির মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় বন্ধ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরকে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের কার্যালয়ের অধীনে আনা হয়েছে।

নতুন এ ডিক্রিতে প্রেসিডেন্ট এরদোগানকে আরও কিছু ক্ষমতা দেয়া হয়েছে যার ফলে তিনি জাতীয় সংসদকে এড়িয়ে মন্ত্রিসভা গঠন ও মন্ত্রীদের নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি তিনি দেশের সিভিল সার্ভেন্টদেরকেও প্রয়োজনে বরখাস্ত করতে পারবেন।

আরও পড়ুন : নতুন ক্ষমতা পেলেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ