শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৪ জনের  ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

ইসরায়েল সফরে আমিরাত সেনা প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসরায়েলে রাষ্ট্রীয় সফরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে একটি সেনা প্রতিনিধিদল। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটর।

ইসরায়েলের আই-টুয়েন্টিফোর নিউজ চ্যানেল এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলে, ‘ইসরায়েলি বিমানবাহিনী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একটি সেনা প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে। দলটি যুক্তরাষ্ট্র নির্মিত এফ-৩৫ পর্যালোচনা করতে এসেছে।

সেসময় একটি মার্কিন প্রতিনিধিদলও উপস্থিত ছিল বলে জানিয়েছে ওই সেনা সূত্র। সংবাদমাধ্যমটির মতে, আরব আমিরাতও যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায়। ইরানের বিরুদ্ধে নিজেদের আঞ্চলিক শক্ত অবস্থান গড়ে তুলতেই এই সিদ্ধান্ত তাদের।

সংযুক্ত আরব আমিরাত থেকে অবশ্য এখনও এই সফরের বিষয়ে নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন : ফিলিস্তিনি নারীদের বিক্ষোভে ইসরায়েলের গুলি; আহত ১৩৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ