শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে পানি বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলে পানিতে ঢুবে যাচ্ছে।বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন থেকে দেখা গেছে, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের নদ-নদীগুলোতে পানি অব্যাহতভাবে বাড়ছে। বৃষ্টিও অব্যাহত থাকায় আগামী কয়েকদিনে পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে গতকাল বুধবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, পুরনো সুরমা, সোমেশ্বরী, সাঙ্গু ও জদুকাটা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় নদ-নদীগুলোর পানি বৃদ্ধি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে গঙ্গা-পদ্মা অববাহিকায় নদ-নদীগুলোর পানি বৃদ্ধি আগামী দুদিন অব্যাহত থাকতে পারে।বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তর, উত্তর-পূর্ব, দক্ষিণ পূর্বাঞ্চলসহ এর নিকটবর্তী ভারতীয় অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তিস্তা, দুধকুমার, ঘাঘট, সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধি পেতে পারে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কের নতুন উদ্যোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ