বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনা; যাদের পরিচয় মিলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হবার খবর পাওয়া গেছে। গণমাধ্যমের খবরে প্রকাশ, বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে একটি মিনিবাসে করে ডিউটিতে যাচ্ছিলেন প্রবাসীরা।

এ সময় বাসটির চাকা বিস্ফোরিত হয়ে পাশে ছিটকে পড়লে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটির সাথে বাসটি ধাক্কা খায়। এতে হতাহতের এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১২ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সৈয়দ হোসেন ও একই উপেজলার আওড়িয়া ইউনিয়নের দত্ত পাড়া গ্রামের ইস্রাফিল শেখ, মাগুড়া জেলার মুহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেওলি গ্রামের শাহ আলম।

বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, জেদ্দার মোহাম্মদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিনিবাসটিতে সব মিলিয়ে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাড়িটির চালক ছিলেন একজন পাকিস্তানি। তিনি দ্রুতগতিতে গাড়িটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

জেদ্দা কনস্যুলেট ও রিয়াদের বাংলাদেশ দূতাবাস ঘটনার খোঁজ-খবর নিচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ