শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ

তাজমহল বন্ধ করে দেয়ার হুমকি ভারতীয় অাদালতের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শুধুমাত্র ভারতের নয়, তাজ মহল পরিচিত সারা বিশ্বে। দুনিয়ার সপ্তম আশ্চর্যের একটি এই শুভ্র স্মৃতিসৌধ।ভারতের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক এই স্থাপনা রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা বন্ধ করে দেয়ার হমকি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। খবর এবেলার।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, বুধবার,এক শুনানিতে সুপ্রিম কোর্ট অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে এমনটাই ঘোষণা করে। পাশাপাশি এও বলে যে, ৩১ জুলাইয়ের পর থেকে প্রতি দিন এই মামলার শুনানি হবে।

তাজের রক্ষণাবেক্ষণ নিয়ে একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। পরিবেশ দূষণের ফলে শ্বেতশুভ্র তাজে হলদে ভাব দেখা গিয়েছল বেশ কয়েক বছর আগেই। বর্তমানে সবুজ ও লালচে রঙের প্রলেপ পড়েছে।

সর্বোচ্চ আদালত এই নিয়ে স্বাভাবিকভাবেই বিরক্তি প্রকাশ করেছে। বিচারপতিদের মতে, তাজ দর্শনে দেশে যে সংখ্যায় বিদেশি পর্যটক আসে, তাতে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে বাধ্য। আর তাকেই কিনা অবহেলা করছে উত্তর প্রদেশ সরকার।

তাজের গুরুত্ব বোঝাতে, প্যারিসের আইফেল টাওয়ারকে একটি সামান্য টিভি টাওয়ারের সঙ্গে তুলনা করে সর্বোচ্চ আদালত। বিচারপতিরা বলেন, আইফেল টাওয়ার দেখতে আট কোটি পর্যটক যায় প্যারিসে। তাজ দর্শনে এই সংখ্যা আরও অনেক বেশি হওয়া উচিত।

আরও পড়ুন : তাজমহল মসজিদে বহিরাগতদের জুমার নামাজে নিষেধাজ্ঞা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ