আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র মদিনা মুনাওয়ারায় প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামিক স্কলার মুফতি শামায়েল নদভী। এ সময় মুফতি তাকী উসমানীর কাছ থেকে তিনি ইলমে হাদিসের ইজাজত লাভ করেছেন।
সাক্ষাৎকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে বলা হয়েছে, মদিনার বরকতময় পরিবেশে এ সাক্ষাতে মুফতি তাকী উসমানী মুফতি শামায়েল নদভীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি তার কপালে চুম্বন করেন এবং তার ইলমি কাজের প্রশংসা করেন।