শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


হেফাজত আমিরের সঙ্গে রাশেদ খাঁনের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও বাস্তবে দলটি সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাশেদ খাঁন বলেন, ইসলামী মূল্যবোধ কীভাবে প্রচার করতে হয়, তা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীর শেখা উচিত। তার ভাষায়, ‘আপনারা ইসলাম ও ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন। দেশের জনগণ জামায়াতে ইসলামী থেকে এমনটা প্রত্যাশা করে না।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও দেশের জনগণের দাবিকে সামনে রেখে হেফাজতে ইসলাম দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আওয়ামী লীগ সরকারের সময় ইসলামী মূল্যবোধের চর্চা করতে গিয়ে সংগঠনটির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের বলতে চাই—বিএনপি সরকার হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পরিচালিত কথিত গণহত্যা এবং শাপলা চত্বরের ঘটনার বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাৎকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে রাষ্ট্র পুনর্গঠনে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ