আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র মক্কা নগরীতে পথচারীদের হয়রানি ও তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলেছে, ঘটনাটি সম্পর্কে প্রচারিত তথ্যের মধ্যে সত্যতা নেই।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ ধরনের ঘটনা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধু সরকারি ও অনুমোদিত সূত্রের ওপর নির্ভর করা উচিত। সূত্র: হারামাইন আর্কাইভ
এসএইচ/