শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


মাদরাসার ছাদে দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু, প্রাণ গেল তিনজনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মহিলা মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় তিন কিশোরীর মৃত্যু হলো।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া (১৩) মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।

লামিয়ার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে বুধবার ১৪ বছরের জিদনির মৃত্যু হয়। তার শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল। আর মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১১ বছরের আতিয়া আক্তার রিমা। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

মারা যাওয়া তিনজনই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল।

এ ঘটনায় দগ্ধ আরও দুই ছাত্রী সুমাইয়া ও আছিয়া বর্তমানে ওই ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সুমাইয়ার শরীরের ১৩ শতাংশ এবং আছিয়ার ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। দুজনকেই ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত শনিবার বিকেল ৫টার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। ওই সময় পাঁচ ছাত্রী ছাদে খেলতে গিয়েছিল। তাদের সঙ্গে খাওয়ার জন্য আখও ছিল।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ