শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


মদিনায় হুথিদের হামলার তীব্র নিন্দা মাওলানা ফজলুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা মুনাওয়ারায় হুথিদের হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি এ হামলাকে শুধু একটি শহরের ওপর আঘাত নয়, বরং গোটা মুসলিম বিশ্বের বিশ্বাস ও হৃদয়ের ওপর হামলা হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে মাওলানা ফজলুর রহমান বলেন, ‘মদিনা মুনাওয়ারার মতো পবিত্র নগরীতে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একটি ভূখণ্ড বা শহরের ওপর হামলা নয়; বরং মুসলিম উম্মাহর ঈমান, আবেগ ও হৃদয়ের ওপর আঘাত।’

তিনি বলেন, হারামাইন শরিফাইন সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য ও ভালোবাসার প্রতীক। এর পবিত্রতা, সম্মান ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব শুধু সৌদি আরবের নয়; বরং বিশ্বের প্রতিটি মুসলমানের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

মাওলানা ফজলুর রহমান মুসলিম বিশ্বের শাসকদের প্রতি ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মুসলিম দেশগুলোর নেতাদের এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ‘হরমাইন শরিফাইনের পবিত্রতা রক্ষায় মুসলিম উম্মাহ সবসময় জানমাল ও সর্বস্ব উৎসর্গ করতে প্রস্তুত। মক্কা-মদিনার নিরাপত্তার সঙ্গে মুসলমানদের ঈমানি অনুভূতি গভীরভাবে জড়িত।’

বিবৃতিতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি সংহতি প্রকাশ করে মাওলানা ফজলুর রহমান বলেন, পাকিস্তানসহ বিশ্বের প্রতিটি মুসলমান হরমাইন শরিফাইনের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় সৌদি সরকার ও জনগণের পাশে রয়েছে।

তিনি মদিনা মুনাওয়ারাসহ হরমাইন শরিফাইনের নিরাপত্তা ও সৌদি আরবের শান্তি-স্থিতিশীলতার জন্য দোয়া করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ