শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ

মালয়েশিয়ায় মেগা-থ্রি অভিযানে ২০ বাংলাদেশিসহ আটক ১৮১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মালয়েশিয়া চলমান মেগা-থ্রি অভিযানে শুক্রবার (১৩ জুলাই) ভোরে ২০ জন বাংলাদেশিসহ ১৮১ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। অভিযানে ২৫৮ জনকে আটক করে বৈধ কাগজপত্র চেক করার পর ১৮১ জন শ্রমিককে গ্রেফতার করে অভিবাসন বিভাগ ।

শ্রমিক অধ্যুষিত এলাকা লেনবাহ কেলাং এলাকায় অভিযান চালানোর সময় গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দিকবিদিক ছুটাছুটির সময় চারজন নাইজেরিয়ানের আঘাতে অভিবাসন বিভাগের কয়েকজন পুলিশ আহত হয় । গ্রেফতার করা হয় ১৪০ জন ইন্দোনেশিয়ান, মায়ানমারের ২১ জন এবং বাংলাদেশের ২০ জন ।

অভিযান প্রসঙ্গে অভিবাসন বিভাগের প্রধান দাতু কে সেরি মোস্তাফার আলী বলেন, মেগা-থ্রির অভিযানের পাশাপাশি চালু রয়েছে থ্রি-প্লাস ওয়ান। আর এ থ্রি-প্লাস ওয়ানের মাধ্যমে সেচ্ছায় যে কেউ আউটপাস সংগ্রহ করে যারযার দেশে যেতে পারবেন।

তিনি সাংবাদিকদের জানান, আমরা যথেষ্ট ধৈর্যের সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছি। যারা এই রি-হিয়ারিংএর আওতায় বৈধ হতে ব্যর্থ হয়েছে, তাদের সঙ্গে আর কোনো আপস করা হবে না। অবৈধদের যে কোনো মূল্যেই হোক গ্রেফতার করা হবে। মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ,১৯৬৬ ,১৯৬৩ অনুযায়ী ৮১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন : মোবাইল পাশে নিয়ে ঘুমালে যে ক্ষতি হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ