শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘জাগরণমূলক যে কোনো আন্দোলনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়েই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামের উত্তরাধিকার আইন উপেক্ষা করে জাতীয় নারী নীতিমালা প্রণয়ন, ইসলাম বিদ্বেষী ব্লগারদের সীমাহীন ঔদ্ধত্য ও জাতীয় সঙ্কটের মুহূর্তে আকস্মিকভাবে হেফাজতে ইসলামের আবির্ভাব।

যদিও হেফাজত শুরু থেকে নিজেকে একটি ‘অরাজনৈতিক সংগঠন’ হিসেবে দাবি করে আসছে তবুও হেফাজতের আগমন অপ্রস্তুত করে দেয় ক্ষমতাসীন ও ক্ষমতাপ্রত্যাশী উভয় শিবিরকে। পাল্টে দেয় জাতীয় রাজনীতির অনেক হিসেব।

এবারও জাতীয় নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে নতুন হিসেব। হেফাজতের প্রভাব প্রতিপত্তি কাজে লাগাতে, হেফাজতের সঙ্গে সখ্য তৈরি করতে উদগ্রীব অনেকেই। কিন্তু হেফাজত কি পারবে হিসেবটা রক্ষা করতে?

সে প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ। উত্তর সংগ্রহ করেছেন আতাউর রহমান খসরু

আওয়ার ইসলাম : হেফাজত ইসলামের রাজনৈতিক দর্শন নিয়ে কোনো অস্পষ্টতা আছে কি?

মাওলানা শরীফ মুহাম্মদ : হেফাজতে ইসলামের কোনো রাজনৈতিক দর্শন নেই। হেফাজতের মূল দর্শন হলো দীনি, ঈমানি ও বিশ্বাসগত; প্রতিরোধমূলক দর্শন।

ধর্মীয় ক্ষেত্রে দেশের এক শ্রেণির মানুষের নৈরাজ্যমূলক মন্তব্য, আঘাত, ইসলামবিরোধী নানা ষড়যন্ত্রের উগ্র প্রকাশের মুহূর্তে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে হেফাজতে ইসলামের আত্মপ্রকাশ।

এজন্য বাংলাদেশের প্রচলিত রাজনীতির আলোকে হেফাজতের কোনো রাজনৈতিক দর্শন আছে বলে আমার মনে হয় না।

আওয়ার ইসলাম : তাহলে হেফাজতের আন্দোলন ও দাবি আদায়ের চেষ্টাটা কোন অবস্থান থেকে করা হচ্ছে?

মাওলানা শরীফ মুহাম্মদ : এটাকে একটি তাত্ত্বিত বা আত্মিক দর্শন বলা যেতে পারে।

ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের প্রতিরোধ করা এবং ময়দান থেকে সেই আগ্রাসন মোকাবেলায় রাষ্ট্রকে সহযোগিতা করা। হেফাজত তার অবস্থান শুরু থেকেই পরিষ্কার করে আসছে।

আওয়ার ইসলাম : তাহলে বারবার কেনো নির্বাচন, রাজনীতি ও ক্ষমতার হিসেব নিকেশের সাথে হেফাজতের নাম জড়িয়ে যাচ্ছে?

মাওলানা শরীফ মুহাম্মদ : আমার মনে হয়, সেটা দু’কারণে হচ্ছে। আমাদের দেশে যারা মিডিয়া ও সংবা