শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ

বিক্ষোভের মুখে হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জ্বালানি তেলের দাম বাড়ার বিরুদ্ধে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী জ্যাক গাই লাফনট্যান্ট।

রোববার (১৫ জুলাই) হাইতির কংগ্রেসের নিম্নকক্ষে এক বক্তব্যে হাইতি প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জভেনেল ময়েসের কাছে তিনি পদত্যাগপত্র দিয়েছেন। প্রেসিডেন্ট পদত্যাগপত্র গ্রহণও করেছেন।

দেশটিতে জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিক্ষোভ হলে বেশ কিছু দোকান ও ভবনে অগ্নিকাণ্ড এবং লুটের ঘটনা ঘটে। এতে কমপক্ষে চারজনের প্রাণহানিও হয়।

দেশটির সরকার জ্বালানিতে ভর্তুকি তুলে দেওয়ার প্রস্তাব উত্থাপন করার পর থেকে বিক্ষোভ শুরু হয়েছিল।

সরকারের জ্বালানি তেলে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্তের কারণে পেট্রোলে ৩৮ শতাংশ, ডিজেলে ৪৭ শতাংশ ও কেরোসিনে ৫১ শতাংশ মূল্য বাড়তো।

বিক্ষোভে দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্স কার্যত অচল করে দেওয়া হয়। এছাড়া বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণও করেন বিক্ষোভকারীরা।

ঘূর্ণিঝড়ে হাইতিতে নিহত ৮৭৭

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ