শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ

মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরায় গ্রেপ্তার সৌদি নারী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম:  মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরায় গ্রেপ্তার হয়েছেন এক সৌদি নারী।

শুক্রবার সৌদি আরবের তাইফ শহরে এ ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সৌদি আরবের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাজিদ আল-মোহাদ্দিস একটি অনুষ্ঠানে গান গাইছিলেন।

সেসময় দর্শক সারি থেকে বোরকা পড়া এক নারী দৌড়ে গিয়ে মোহাদ্দিসকে জড়িয়ে ধরেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ছাড়িয়ে নেয়।

একজন সরকারি আইনজীবী ওই নারীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা করবেন বলে পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে।

তবে এ বিষয়ে কিছু বলেননি ‘সৌদির সঙ্গীতের যুবরাজ’খ্যাত মোহাদ্দিস। এ ঘটনার পরও মঞ্চে গান চালিয়ে যান তিনি। ইরাক বংশোদ্ভূত হলেও সৌদি আরবের নাগরিকত্ব রয়েছে তার।

সৌদি আরবে ভিড়ের মধ্যে অপরিচিত পুরুষের সঙ্গে নারীদের উপস্থিতি নিষিদ্ধ। দেশটিতে মাদক, আধুনিক পোশাক ও লিঙ্গ পরিবর্তনের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে।

তাবলিগের দুই সঙ্কট: সমাধান কোন পথে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ