শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ

কাবুলে মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী হামলা, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মন্ত্রণালয়ের অফিসের সামনে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের ওই হামলায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর আরএফইআরএল’র।

পুলিশের মুখপাত্র হাসমত স্তানিকজই বলেছেন, গ্রাম পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় সামনে এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এই হামলায় হতাহতদের মধ্যে বেসামরিক ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানাচ্ছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গ্রাম পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ফ্রেইদুন আজহান্দ এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারী যখন অফিস শেষে বাড়ি ফিরছিলেন তখন নিরাপত্তা গেটের এই হামলা চালানো হয়।

pran এদিকে হামলার পরপরই হতাহতদের পরিবার তাদের আপনজনদের তথ্য জানার জন্য ঘটনাস্থলে জড়ো হন।
ঘটনাস্থলে হাজির হওয়া সাঈদ আশরাফের ছেলে মন্ত্রণালয়ের কাজ করেন। তিনি বলছিলেন, আমি এখানে আমার ছেলেকে খুঁজতে এসেছি, আমি খুবই উদ্বিগ্ন।

আশরাফ বলেন, আমি হাসপাতালে গিয়েছিলাম কিন্তু আমি তাকে সেখানে খুঁজে পাইনি। এখন তাকে খুঁজতে এখানে এসেছি, আমি আমার ছেলের মোবাইল ফোনে কল দিচ্ছি কিন্তু সেটি বন্ধ পাচ্ছি।

অারও পড়ুন : সুলতান এরদোগানকে রক্ষার সুপার হিরো যারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ