শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ

জর্দানকে ট্যাঙ্ক দেয়ার পেছনে ইসরাইলের উদ্দেশ্য কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আরব রাষ্ট্র জর্দানকে ইসরাইল ‘স্বঘোষিত অপরাজেয়’ মারকাভা ট্যাঙ্ক উপহার দিয়েছে। জর্দানের একটি যাদুঘরে এ ট্যাঙ্ক রাখা হয়েছে। ইসরাইল দাবি করে থাকে- মারকাভা ট্যাঙ্ক হচ্ছে বিশ্বের সবচেয়ে মারাত্মক ও সুরক্ষিত ট্যাঙ্ক।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, একটি ট্রাকে করে মারকাভা ট্যাংকটি সম্প্রতি জর্দানে নেয়া হয়। ট্যাঙ্কটিকে জর্দানের রাজকীয় ট্যাঙ্ক যাদুঘরে প্রদর্শন করা হবে।

জেরুজালেম পোস্ট এ উপহারকে ইসরাইল ও জর্দানের মধ্যে প্রতিরক্ষা এবং কূটনৈতিক সম্পর্ক বেড়ে চলার ইঙ্গিত বলে মন্তব্য করেছে।

ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গোপনীয় অস্ত্রকে জর্দানের কাছে পাঠানো সংক্রান্ত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যানকে সই করতে হয়েছে। এর অর্থ জর্দান এখন ইসরাইলের বিশ্বস্ত বন্ধুর তালিকায় রয়েছে।

তবে ২০০৬ সালে হিজবুল্লাহর সাথে ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের পাঁচটি মারকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছিল। এর মধ্যদিয়ে মারাকাভা সম্পর্কে যে মিথ চালু করা হয়েছিল তা ভেঙে যায়।

আরও পড়ুন : মাওলানা তারিক জামিলের জর্ডান সফরের একটি ঘটনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ