বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

জাপানে তীব্র তাপদাহে ১৪ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানে তীব্র তাপদাহে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া তাপজনিত বিভিন্ন পরিস্থিতির কারণে বহুসংখ্যক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তীব্র তাপদাহের কারণে দেশটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (১৭ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

জাপানের আবহাওয়া সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৬ জুলাই) দেশটিতে জাতীয় ছুটির দিনে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরির শঙ্কা রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সপ্তাহব্যাপী ছুটিতে তাপদাহের কারণে ১৪ জনের প্রাণহানি হয়েছে। তাপজনিত বিভিন্ন পরিস্থিতির কারণে হাজারের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার গিফু প্রদেশের ইবিগওয়া শহরে সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানী টোকিওতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে তীব্র তাপদাহের কারণে জাপানের পশ্চিমাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

দেশটির এনএইচকে টেলিভিশনকে একজন বলেন, সত্যিই অনেক গরম। আমরা বেশি করে পানি খাচ্ছি।

জাপানে ৩৫ ডিগ্রি বা তার ওপরের তাপমাত্রাকে ‘তীব্র তাপদিন’ হিসেবে বিবেচনা করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থা, রোববার (১৫ জুলাই) দেশটির ২শ’টি স্থানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে। তারা বলছে, সাধারণত জুলাই মাসে এতো তাপমাত্রা থাকে না।

এর আগে ২০১৪ সালের জুলাইয়ে জাপানের ২১৩টি স্থানে এমন তাপমাত্রা রেকর্ড করা হয়।

অঅরও পড়ুন : ইসির নতুন উদ্যোগ: যেসব অফিসে মিলবে হারানো পরিচয়পত্র


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ