শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

নিহতদের দাফনের অধিকার দাবিতে ফিলিস্তিনে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসরাইলি হামলায় নিহত সন্তানদের মরদেহ ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। মঙ্গলবার ইসরাইলের সুপ্রিম কোর্টের এক অধিবেশনের আগে রামাল্লায় তারা এই বিক্ষোভ করেছেন। খবর আল জাজিরা-এর।

২০১৫ সাল থেকে এসব ফিলিস্তিনিদের হত্যার পর তাদের মরদেহ ফেরত দেয়নি ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি বাহিনীর হাতে নিহত ১০ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাওয়ার দাবিতে করা মামলা নিয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচী।

রামাল্লার মূলকেন্দ্র আল মানারা চত্বর থেকে নিহতদের বাবা-মা ও স্বজনরা বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময়ে তাদের স্লোগান দিতে দেখা যায়-আমরা আমাদের শিশুদের ফেরত চাই, আমাদের শহীদদের স্বাধীনতা চাই।

উল্লেখ্য, নিহত ১০জনের মধ্যে চারজনকে ইসরাইলি সেনাবাহিনীর সমাধিতে দাফন করা হয়েছে। বাকি ছয়জেনর মরদেহ তেল আবিবের আবু কাবির ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন : মার্কিন বিমান হামলার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে সিরিয়ার চিঠি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ