বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা নিশ্চিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আন্তর্জাতিক বিচার আদালত আমেরিকার বিরুদ্ধে ইরানের মামলা দায়েরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাওয়াদ জারিফ মামলা দায়েরের বিষয়টি ঘোষণা করার একদিন পর মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালত তা নিশ্চিত করলো।

মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জবাবদিহি করতেই এ মামলা দায়ের করা হয়েছে বলে আদালত জানিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র দাবি করেছেন, ইরানের এ মামলার কোনো গুরুত্ব নেই। আমেরিকা আদালতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন।

গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাওয়াদ জারিফ জানান, তার দেশ আন্তর্জাতিক বিচার আদালতে আমেরিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

তেহরানের বিরুদ্ধে নতুন করে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ইরান এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন।

তিনি এ প্রসঙ্গে বলেছেন, বেআইনিভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য ইরান আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে জবাবদিহি করতে মামলা দায়ের করেছে।

৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এ যাবতকালের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কে জটিলতার কারণ নেই: পুতিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ