শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

‘তেহরিকে ইনসাফ ক্ষমতায় এলে পাকিস্তানে ইসলামের নাম গন্ধও থাকবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান বলেছেন, তাহরিকে ইনসাফ ক্ষমতায় এলে দেশে ইসলামের নাম গন্ধও থাকবে না।

পাকিস্তানের ডেরা ইসমাইল খাঁতে এক সংবাদ সম্মেলনে মওলানা ফজলুর রহমান আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে ও শান্তি, নিরাপত্তার পরিবর্তে যারা দেশে সন্ত্রাস জন্ম দেয় তাদের ক্ষমতায় দিলে দেশে ইসলামের নাম গন্ধও থাকবে না।

তিনি বলেন, উত্তর ওয়াজিরিস্তানে আমাদের দলের তিন সদস্য নিহত হয়েছে তাদের চক্রান্তের কারণে। আমাদের অনেক অনেক তরুণ সদস্যকে গুম করেছে তারা।

তাহরিক নেতারা দেশে ইসলাম চায় না, চায় নিজেদের ক্ষমতা। তাই সময় থাকতে জমিয়তকে জয়যুক্ত করুন।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, দেশের ও দশের ভালো চাইলে দেশকে রক্ষা করতে হলে আমাদের বুঝে শুনে ভোট দিতে হবে।

উল্লেখ্য, আগামী ২৬ জুলাই পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন এ উপলক্ষ্যে দেশটিতে চলছে প্রচারণ।

এক্সপ্রেস নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ 

ইমরান খানের কপালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসন আছে?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ