শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

‘আল্লাহু আকবার’ শব্দ নিয়ে অক্সফোর্ড শিক্ষকের বিতর্কিত টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্সফোর্ড ইউনিভার্সিটির দীর্ঘকালীন অধ্যাপক ও  ইংরেজ নাস্তিক লেখক রিচার্ড ডকিন্স ‘আল্লাহু আকবার’ শব্দটি নিয়ে  বিতর্কিত মন্তব্য করেছেন।িইসলামকে ছোট করে প্রকাশিত তার একটি টুইট বার্তায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা জন্ম দিয়েছে।

সোমবারের ওই টুইটে দেখা গেছে, তিনি ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের উইনচেস্টার ক্যাথিড্রালের বাহিরে একটি পার্কের বেঞ্চে বসে আছেন। ছবির নিচে মুসলিমদের নামাযের তাকবির ‘আল্লাহু আকবার’ শব্দের চেয়ে খ্রিস্টান চার্চের ঘণ্টা ধ্বনি শোনা অনেক শ্রুতিমধুর বলে মন্তব্য করেন।

তার ইসলাম-বিদ্বেষী এই টুইট তাৎক্ষণিক ভাইরাল হয়ে যায় এবং তীব্র নিন্দা ও সমালোচনা কুড়ায়।

রিচার্ড ডকিন্স সোমবার তার টুইটে লিখেন, ‘আমাদের মধ্যযুগীয় মহান ক্যাথেড্রালগুলির একটি হচ্ছে উইনচেস্টার ক্যাথেড্রাল। এর ঘন্টাধ্বনি শুনা আক্রমনাত্মক-শব্দ ‘আল্লাহু আকবার’ এর তুলনায় অনেক বেশি শ্রুতিমধুর। অথবা এটা কি শুধুই আমাদের সাংস্কৃতিকে লালন করছে?’

ডকিন্স তার দীর্ঘ কর্মজীবনে সব ধর্মকে উপহাস করে অনেক বই লিখেছেন। এই জীববিজ্ঞানীকে এখন সামাজিক মিডিয়ায় ‘বর্ণবাদী’ বলে আখ্যায়িত করা হচ্ছে।

৭৭ বছর বয়সী এই ইংরেজের পোস্ট করা ছবি ও ছবির শিরোনাম অনেককে আহত করেছে। একটি নির্দিষ্ট ধর্মের সমালোচনা ‘পক্ষপাত’ অথবা কেবলই একটি চ্যালেঞ্জিং মতামত কিনা তা নিয়ে তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছে।

লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ডায়ালগ ইনস্টিটিউটের একজন সিনিয়র রিসার্চ ফেলো অমরনাথ অমরসিংহাম ডকিংসের প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনি কি ইসলামফোবিক কোনো মন্তব্য ছাড়া একটি রৌদ্রোজ্জ¦ল দিনে পার্কের বেঞ্চে বসতে পারেন না?’

আরেকজন টুইটার ব্যবহারকারী অমরনাথের এই মতের সমালোচনা করে লিখেছেন, ‘ ফোবিয়া হচ্ছে কোনো কিছুর একটা অযৌক্তিক ভয়।‘ইসলামোফোবিয়া’ শব্দটি কোনো অর্থ প্রকাশ করে না। বরং ইসলামের সমালোচনা বন্ধ করতেই ইসলামোফোবিয়া শব্দটির জন্ম।’

ওযাটারম্যান নামে একজন লিখেছেন, ‘তিনি (রিচার্ড ডকিন্স) কেবল বলেছিলেন যে তিনি কোনো কিছুকে অপছন্দ করেন যা তার কাছে আক্রমনাত্মক বলে মনে হয়। এটা তার স্বাধীনতা। এটা পক্ষপাতদুষ্ট নয়। এটা সমালোচনা।’

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ডিয়ার রিচার্ড, অ্যারাবিক আমার মাতৃভাষা। আল্লাহু আকবার শব্দের যথাযথ অনুবাদ হচ্ছে-আমরা সব মানুষকে ভালবাসি। চিন্তা করবেন না-এটা হচ্ছে ভালবাসা, সহনশীলতা এবং উদারনীতির একটি বার্তা।’ সূত্র: ইকনা।

আরও পড়ুন : বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ