সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সিটি নির্বাচনে ঘরের মাঠে কেমন করবে ইসলামী আন্দোলন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
চিফ রিপোর্টার

ঢাকা, খুলনা, রংপুর ও গাজীপুর সিটি নির্বাচনে ভোটের পরিমাণ বাড়িয়ে আলোচনায় এসেছিলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৫ সিটি নির্বাচনে ভোটের দিক থেকে ৩য় স্থান অর্জন করে দলের মনোনীত প্রার্থীরা।

নির্বাচনের এমন ফলাফল অনুপ্রাণিত করেছে দলের নেতা-কর্মীদের। তাই আরও বেশি চমক দেখাতে আসন্ন ৩ সিটি নির্বাচনে আরও বেশি শক্তি নিয়ে মাঠে নেমেছে তারা।

বিশেষত ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘরের মাঠ বরিশাল সিটি নির্বাচনে বিজয়ের স্বপ্ন দেখছে দলটি। এখানে সর্বোচ্চ সাংগঠনিক শক্তিও নিয়োগ করতে দেখা যাচ্ছে তাদের।

আগামী ৩০ জুলাই বরিশাল সিটির এ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে ভোটাধিকার প্রয়োগ করবে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের ১২৩টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার।

সাংগঠনিক শক্তি, রিজার্ভ ভোট, প্রার্থী ইমেজ ও চতুর্মুখী প্রচারণাই বিজয়ের পক্ষে তাদের প্রধান যুক্তি। দেশের গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনেও যুক্তিগুলো গুরুত্ব পাচ্ছে।

এছাড়াও বিএনপির অন্তর্দ্বন্দ্ব; জাময়াতে ইসলামীর সঙ্গে তাদের দূরত্ব ইত্যাদি বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের জন্য আশির্বাদ হতে পারে ধারণা করছে অনেকে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল সিটি নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়কারী মুহাম্মদ শরীয়াতুল্লাহও আওয়ার ইসলামের সামনে এ কারণগুলোই তুলে ধরেন।

ইসলামী আন্দোলন বারবার বলছে বরিশাল সিটির হিসেব অন্য সিটি থেকে ভিন্ন। কিন্তু কেনো? উত্তরে তিনি বলেন, বরিশাল থেকে আমাদের সংগঠন শুরু। এখানে সংগঠনের ভীত অনেক মজবুত। আমাদের রিজার্ভ ভোট আছে ৪০ হাজারের মতো। কাস্টিং ভোট আছে প্রায় সমপরিমাণ।

তাছাড়া আমাদের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বরিশালে তুমুল জনপ্রিয় একজন ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা। সুতরাং অতীতের হিসেবে অনুযায়ী আমরা বিজয় আশা করতেই পারি।

এটা সত্য বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুবের ব্যক্তি ইমেজ। তিনি বরিশাল শহরের সবচেয়ে বড় কওমি মাদরাসা জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল এবং হেফাজতে ইসলামের জেলা আমির। উলামায়ে কেরাম ও সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা রয়েছে।

যদিও হেফাজত ইসলাম জানিয়েছে মাওলানà