শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

বিমান হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে হামাস। বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি যোদ্ধা শহীদ হওয়ার পর হামাস এই হুঁশিয়ারি উচ্চারণ করল।

হামাসের তরফ থেকে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলা হয়েছে, রাফা শহরের কাছে হামাসের সীমান্ত চৌকিতে ইসরায়েলি বিমান হামলা অত্যন্ত লজ্জাজনক অপরাধ এবং এর জবাব দেয়া হবে। ওই হামলায় আব্দুল করিম ইসমাইল রেদোয়ান নামে একজন যোদ্ধা শহীদ ও অপর তিন ফিলিস্তিনি যুবক আহত হন।

গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের বিক্ষোভে বিমান হামলা চালায় তেল আবিব। বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার দেয়ার পাশাপাশি গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বরোচিত আগ্রাসনের নিন্দা জানিয়েছে।

গত ৩০ মার্চ থেকে এ বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী ১৩৭ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে নৃশংস হামলায় আহত হয়েছেন আরও প্রায় ১৫ হাজার মানুষ।

আরও পড়ুন-ইসরাইলের ঘাড়ে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে; হামাস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ