শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ দখলের আহ্বান হিন্দুত্ববাদী নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সাবেক নেতা প্রবীণ তোগাড়িয়া ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশের একাংশ দখল করে নিয়ে সেখানে ‘অবৈধ অভিবাসীদের’ থাকার বন্দোবস্ত করা উচিৎ বলে দাবি করেন। খবর  হিন্দুস্তান টাইমস-এর।

বুধবার গৌহাটিতে এক সভায় একথা বলেন টোগাড়িয়া। তিনি ভিএইচপির একাংশ ভেঙে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ (এএইচপি) গঠন করেছেন।

খবরে বলা হয়, সভায় এই নেতা দাবি করেন, সেখানে প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসী থাকলেও, গত দুই বছরে মাত্র ১৭ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিজেপি সরকার এদের ফেরত পাঠানোর কথা বললেও তা করেনি।

তিনি বলেন, ‘এখন বাংলাদেশ এদের ফেরত নিতে অস্বীকার করলে ভারতীয় সেনাবাহিনীর উচিত বাংলাদেশের ভূমি দখল করে তাদের থাকার ব্যবস্থা করে দেয়া’ ।

এসময় মুসলিমদের সন্তুষ্ট করতে চাইছে এমন অভিযোগে সরকারের সমালোচনা করেন তিনি।

তোগাড়িয়ার বক্তব্যের জবাবে রাজ্যের বিজেপি সভাপতি বলেন, তার দল ধর্ম বা বর্ণের ভিত্তিতে বৈষম্য তৈরি করে না। কাউকে সন্তুষ্ট করার কোনো প্রশ্নই নেই।

তিনি বলেন, বিদেশিদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো চুক্তি নেই। প্রবীণ তোগাড়িয়া বললেই তারা এমনটা করতে পারেন না। তাদের সংবিধান মেনে চলতে হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

অারও পড়ুন: ওয়্যাক্সিং করা ও দাড়ি কামানো নাজায়েজ: দেওবন্দের ফতোয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ