শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

গাজায় আগুন জ্বালাবেন না: ইসরাইলকে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি আর বেশি উত্তপ্ত না করার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জনিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, “ইসরাইলকে অবশ্য পরিস্থিতির অবনতি করা থেকে বিরত থাকতে হবে।”

তিনি গতকাল (শনিবার) বলেন, “গাজা ও দক্ষিণ ইসরাইলের পরিস্থিতিতে আমি খুবই উদ্বিগ্ন।” যদিও গুতেরেস গাজা পরিস্থিতির অবনতি না ঘটাতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।তবে তিনি তার ভাষায় ফিলিস্তিনিদেরকে সব রকমের উসকানি থেকে বিরত থাকার কথাও বলেছেন।

গুতেরেস বলেন, নতুন করে বিপর্যয়কর পরিস্থিতির দ্বারপ্রান্তে যাওয়া থেকে সব পক্ষকে বিরত থাকা জরুরি। সংকটের শান্তিপূর্ণ সমাধান ও মানবিক বিপর্যয় এড়াতে সবপক্ষের সহযোগিতা চান তিনি।

গাজার কয়েকটি স্থানে কামানের গোলাবর্ষণের পর জাতিসংঘ মহাসচিব এই আহ্বান জানলেন। এর আগে হামাস ঘোষণা করেছিল যে, তেল আবিবের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যুদ্ধবিরতির আগে ইসরাইলের হামলায় চার ফিলিস্তিনি শহীদ ও হামাসের গুলিতে ইসরাইলের এক সেনা নিহত হয়েছিল।

এদিকে, ইসরাইলের বেঁধে দেয়া সময়সীমার একদিন আগেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের যোদ্ধা গোষ্ঠী হামাস। কয়েক মাস ধরে চলে আসা ক্রমবর্ধমান উত্তেজনার পর গতকাল এই চুক্তি স্বাক্ষরিত হয়। পার্সটুডে।

আরও পড়ুন- সৌদিতে মসজিদে নববীর সাবেক খতিব গ্রেফতার!
রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ