শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

ফ্রন্সে মসজিদ নির্মাণে বাধা দেয়ায় মেয়রকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে মসজিদ তৈরির অনুমোদন না দেয়ায় দেশটির ‘ম্যান্টিস-লা ভিল’ শহরের মেয়র সায়রিল নাউথকে জরিমানা করেছে আদালত।

মেয়র সায়রিল নাউথ কোনোভাবেই মসজিদ তৈরি করতে অনুমোদন দিতে রাজি হচ্ছিলেন না। এদিকে মুসলমানরাও নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণের দাবি ছাড়েনি।

ফলে বিষয়টিকে আদালতে নিয়ে যায় স্থানীয় মুসলমানরা। ফরাসি আদালত অবশ্য বিষয়টিকে মুসলমানদের পক্ষেই রায় দেন।পাশাপাশি মেয়রকে এ ধরনের আচরণের জন্য জরিমানাও করা হয়।

মসজিদ নির্মাণের অনুমতি না দেওয়ায় শহরের মেয়র সায়রিল নাউথকে তিন হাজার ইউরো জরিমানা করা হয়।

গত ১১ জুলাই আদালতের দেওয়া রায়ে মেয়রকে মসজিদটি নির্মাণের অনুমতি দিতে এক মাস সময় বেঁধে দেওয়া হয়। এর পরেও আদেশ মানা না হলে প্রতিদিন ১৫০ ইউরো করে জরিমানা দিতে হবে বলে জানানো হয়েছে।

সাউথ ম্যান্টেস মুসলিম সমিতির পক্ষ থেকে সংগঠনটির প্রেসিডেন্ট আব্দুলআজিজ এল জওহারি বিচারের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ ঘটনার পেছনে মেয়রের অভ্যন্তরীণ রাজনীতি জড়িত বলেও মন্তব্য করেন তিনি।

জওহারি মেয়রের সমালোচনা করে বলেন, অভ্যন্তরীণ কারণে মেয়র আইনকে পদদলিত করে জনগণের দাবিকে দীর্ঘসূত্রতাপূর্ণ ও ব্যয়বহুল করে তুলেছেন। এতে যে অর্থ ব্যয় হচ্ছে তা অন্য ভালো কাজে খরচ করলে জনগণ উপকৃত হতো বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন- সৌদিতে মসজিদে নববীর সাবেক খতিব গ্রেফতার!
রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ