শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আওয়ার ইসলামের ভাষা শিক্ষা কোর্স; নিবন্ধনের মেয়াদ বাকি ২ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম:  রাজধানীর যাত্রাবাড়ী মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারে আওয়ার ইসলামের ভাষা শিক্ষা কোর্সের নিবন্ধনের মেয়াদ আর মাত্র দুই দিন বাকি আছে।

আগামী ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হবে স্পেশাল এ ক্লাস। কোর্সটিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আর মাত্র দুই দিন সময় পাচ্ছেন  নিবন্ধনের জন্য

লেখক গড়ার নিপুন কারিগর খ্যাত, বাংলাভাষার ব্যাকরণ জটিল কঠিন নিয়ম কানুন অতি সহজ সরল সাবলীলভাবে উপস্থানে নতুন নজির স্থাপনকারী বিশিষ্ট লেখক, শিক্ষক ও ভাষা গবেষক আইয়ুব বিন মঈনের ১৬ টি ক্লাস নিয়ে শুরু হচ্ছে লেখালেখি ও ভাষা শিক্ষার স্পেশাল কোর্স।

রাজধানীর কুড়িলে অবস্থিত মারকাজুশ শাইখ ইসলামিক রিসার্চ সেন্টারের পাশাপাশি যাত্রাবাড়ী মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারেও শুরু হচ্ছে বিশেষ এ কোর্স।

একজন লেখকের পাশাপাশি ছাত্র শিক্ষকসহ সব শ্রেণি পেশার মানুষকে বাংলায় কিছু না কিছু লেখালেখি করতে হয়। সে লেখা বিশুদ্ধ হওয়া জরুরি। লেখা ও বলার ভুল মানুষকে অধিকাংশ সময়ই হাসির পাত্র করে তোলে।

এ প্রয়োজনিয়তাকে সামনে রেখেই আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। এরই অংশ হিসেবে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের প্রশিক্ষণ বিভাগের পরিচালক ভাষা গবেষক আইয়ুব বিন মঈনের মাধ্যমে শুরু হচ্ছে কোর্সটি।

সপ্তাহে ১ দিন দুটি করে ক্লাস, দুই মাসে ১৬ টি বিশেষ ক্লাসের মাধ্যমে এ কোর্স সম্পন্ন হবে। এতে অংশগ্রহণকারীরা বাংলায় শুদ্ধ লেখার দক্ষতা অর্জনে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ইফতা বিভাগ সংশ্লিষ্টদের জন্য এ কোর্সটি হবে বিশেষ উপকারী।

কোর্সটি উদ্বোধন করবেন মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি হাবিবুর রহমান মিছবাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক, গবেষক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পদাক হুমায়ুন আইয়ুব।

কোর্স শুরু: ২৬ জুলাই থেকে।
স্থান: মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার, যাত্রাবাড়ী, ঢাকা।
দিন: প্রতি বৃহস্পতিবার। সময়: বিকাল ৪ টা থেকে। প্রতিদিন ২টি ক্লাস। প্রতি ক্লাস ১ ঘণ্টা ৩০ মিনিট।