শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

কেন ফিলিস্তিনি যুবককে তুর্কি পতাকায় দাফন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোহাম্মদ বাদওয়ান।  ২৭ বছর বয়সী ফিলিস্তিনি যুবক । ইসরাইলের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকতেন তিনি। সবসময় স্বাধীনতার কথা ভাবতন। ইসলাম বিজয়ী হবে, ফিলিস্তিনিরা তাদের ঘর ফিরে পাবে। স্বদেশ ফিরে পাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু তার সে স্বপ্ন আর পূরণ হল না।

গত শুক্রবার ইসরাইলি সেনাদের গুলিত নিহত হয়েছেন মোহাম্মদ। শঞীদ হওয়ার পর তাকে তুর্কি পতাকায় দাফন করা হয়।

মোহাম্মদ বাদওয়ানের ইচ্ছা ছিল তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তুরস্কের প্রতি ভালবাসা থেকে তিনি সব সময় তুরস্কের পতাকা সঙ্গে রাখতেন।

কিন্তু এরদোগানের সঙ্গে সাক্ষাৎ তার ভাগ্যে মেলেনি। শুক্রবার ইসরাইলি সেনাদের গুলি তার বুকে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই নহিত হন তিনি। নিহত হওয়ার সময়ও তুর্কি পতাকা ছিল তার সঙ্গে।

মোহাম্মদ মারা গেলেও তুরস্কের প্রতি তার ভালবাসাকে সম্মান জানিয়েছে তার পরিবার ও ফিলিস্তিনিরা। তুর্কি পতাকার রঙে রঙিন কাপড়ে তাকে দাফন করা হয়েছে।

মোহাম্মদের খালাত ভাই ইহাব বাদওয়ান জানিয়েছেন, শুক্রবার মোহাম্মদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। প্রেসিডেন্ট এরদোগান এবং তুরস্কের প্রতি তার ভালবাসাকে আমরা সম্মান জানাতে তুরস্কের পতাকায় তাকে দাফন করেছি।

তিনি বলেন, মোহাম্মদ সব সময় বলতেন, এরদোগান ফিলিস্তিনিদের সমর্থন দেন। এরদোগান ফিলিস্তিনিদের প্রকৃত বন্ধ।

সূত্র: এরাবিয়ান জার্নাল, ইয়ানি শাফাক।

আরও পড়ুন: ওসমানী খেলাফতের সৈন্যের আমানত পাহারা দিচ্ছে ফিলিস্তিনি পরিবার

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ