শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

পাকিস্তানে ১১তম জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানে ১১তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

আজ বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশসহ আরো কয়েকটি প্রদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

বার্তাসংস্থা ডনের বিবৃতিতে বলা হয়েছে, ভোটার কেন্দ্রগুলোর খোলার আগে থেকেই উৎসাহী ভোটাররা তাদের নিজ নিজ কেন্দ্রের বাইরে সকাল ৭টা থেকে প্রতিক্ষায় ছিলেন।

পরে নির্দিষ্ট সময়ে ভোট শুরু হলে নিবন্ধিত লাখ লাখ ভোটার ভোট দেওয়া শুরু করেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক পোলিং এজেন্ট জানান, আইনশৃঙ্খলা রক্ষার জন্য ও হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইসিপি'র অনুরোধে ভোটকেন্দ্রে তিন লাখ ৭১ হাজার ৩৮৮ জন সেনা মোতায়েন করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ কেন্দ্রগুলো খোলা থাকবে বলেও জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ‘স্বচ্ছ ও নিরপেক্ষ’ করতে ভোটের দিন সারাদেশে প্রায় তিন লাখ ৭১ হাজার সেনা মোতায়েন করা হবে। দেশে সবপ্রান্তে মোতায়েন করা হবে পাকিস্তান সেনা-জওয়ানদের।

সূত্র: ডন নিউজ, ডেইলি পাকিস্তান

পাকিস্তান নির্বাচনে প্রায় ৪ লাখ সেনা মোতায়েন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ