আবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম
ইট-পাথরের এ জন-জীবনে প্রকৃতির স্নিগ্ধ নিঃশ্বাস নেই বললেই চলে। চারদিকে জলবায়ুর পরিবর্তেনে দুর্বিসহ হয়ে ওঠছে জীবন।
পৃথিবীর এ গোলার্ধে প্রকৃতির সবুজ সতেজ প্রাণ মানুষের বেঁচে থাকতে অনেক অনেক দরকার। আজ গাছ-গাছালি কমে যাওয়ায় ভারসাম্য হারিয়ে যাচ্ছে সমাজের।
বিশেষ করে শহরের যে জায়গাটায় গাছ নেই শুধু গণবসতি সেখানের বাতাসও বলে দেবে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। আর যেখানে প্রকৃতির বরপুত্ররা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে বুক ভরে নিঃশ্বাস নেয়া যায়, সতেজ নিঃশ্বাস।
আজ সামাজিকভাবে প্রকৃতির এ প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে হবে সমাজের মানুষের কাছে। বিশেষ করে খতিব সাহেবগণ এ বিষয়ে কার্যকরি ভূমিকা রাখতে পারে।
পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা সম্পর্কে বিশিষ্ট আরবি সাহিত্যিক ও ইসলামি চিন্তাবিদ ড. শামসুল হক সিদ্দিক বলেন, গাছ মানুষের জীবন ধারণ সহজ করতে আল্লাহর বিশেষ এক দান। গাছ-গাছালি বাতাসে উড়ে আসা দুষিত বায়ুকে গিলে ফেলে। আবার সূর্যের তাপকে সহনীয় পর্যায় নিয়ে আসে।
গাছগাছালি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। শুধু মানুষই নয়, গাছপালা ছাড়া কোনো প্রাণীই জীবন ধারণ করতে পারবে না এ পৃথিবীতে।
বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাওয়ার পেছনে প্রধানত দায়ী বৃক্ষহীনতা। দিন দিন কমে যাচ্ছে গাছের সংখ্যা। গাছপালার স্বল্পতার কারণে ভূপৃষ্ঠে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে।
মহানবী সা. বৃক্ষের শোভামণ্ডিত সুশোভিত পরিবেশ ভালোবাসতেন। তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন বৃক্ষপ্রেমী। জীবনে বহুসংখ্যক গাছ তিনি নিজ হাতে রোপণ করেছেন। অসংখ্য হাদিসে তিনি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেছেন তাঁর অনুসারীদের। বৃক্ষরোপণকারী মরে যাওয়ার পরও এর সওয়াব অনবরত পেতে থাকবে।
এ জন্য ইসলামে বৃক্ষের পরিচর্যার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়; বরং এর যথাযথ পরিচর্যার মাধ্যমে পুষ্প-পল্লবে বিকশিত হওয়ার সব ব্যবস্থা করতে হবে।
আপনার যত্নে যদি একটি বৃক্ষ ফুলে-ফলে সুশোভিত হয়, পথিক এর ছায়ায় বসে, পশু-পাখি বিশ্রামের সুযোগ পায়, ফুল-ফল খেয়ে উপকৃত হয় এরা সবাই আপনার জন্য দোয়া করবে।
একান্ত প্রয়োজন ছাড়া ইসলাম কাউকে গাছ কেটে ফেলার অনুমতি দেয় না। এক কথায় গাছের ক্ষতি হতে পারে, এমন কোনো কর্মকাণ্ডই ইসলাম সমর্থন করে না।
সামাজিক সচেতনতায় পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিষয়ে খতিবদের ভূমিকা কী হওয়া দরকার এ প্রশ্নের উত্তরে ধানমন্ডির তাকওয়া মসজিদের খতিব