শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

মেসুত ওজিলের নামে তুরস্কে রাস্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়া বিশ্বকাপের কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়ৈব এরদোগানের সঙ্গে সাক্ষাতের একটি ছবি ছড়িয়ে পড়ায় বিতর্ক শুরু হয়ে জার্মানিতে। এমনকি এ নিয়ে তার সঙ্গে বর্ণবাদী আচরণেও লিপ্ত হয় জার্মানরা। এ কারণে তিনি জাতীয় দল থেকে অবসরও নিয়েছেন।

তবে তুরস্ক তাকে ভুলেনি। ওজিলের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক সরকার। এবার জার্মানি এই ফুটবলারের সম্মানে তুরস্কে তার নামে একটি রাস্তার নামকরণও করা হয়েছে।

রাস্তার পাশে বিশালাকারের দুটি বিলবোর্ডে ওজিলের প্রতি বর্ণবাদী আচরণের প্রতিবাদও জানানো হয়েছে।

জানা যায়, উত্তর তুরস্কের জঙ্গুলডাক প্রদেশে দেবেরিক জেলায় ওজিলের বাবার বাড়ি এলাকাতেই একটি রাস্তার নামকরণ করা হয়েছে মেসুত ওজিল স্ট্রিট নামে। এ রাস্তাটি মূল রাস্তা থেকে ওজিলের বাবার জন্মভিটার দিকে চলে গেছে।

ওজিলের বাবা মোস্তফা ওজিলের জন্মস্থান তুরস্ক। বাবার দেশ হিসেবে সব সময়ই তুরস্কের প্রতি আলাদা টান রয়েছে ওজিলের।

এদিকে বর্ণবাদের শিকার হওয়া ওজিলকে নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানও কঠোর সমালোচনা করেছেন জার্মানির। তিনি বলেছেন, ওজিলের সঙ্গে করা বর্ণবাদী আরচণ কখনোই মেনে নেয়া হবে না। এর মাশুল দিকে হবে জার্মানিকে।

এরদোগানের সঙ্গে দেখা করে বিপদে ফুটবলার ওজিল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ