শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

সিরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ২১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এর অতর্কিত হামলায় অন্তত ২১৫ জন নিহত হয়েছে।

দেশটির স্থানীয় নিরাপত্তাকর্মকর্তার বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিরিজ হামলা চালিয়েছে আইএস।

বুধবার সরকারি অধ্যুষিত সুয়েইদা প্রদেশের বেশ কিছু জায়গায় কয়েক দফা একযোগে আত্মঘাতী হামলা চালানো হয়। এসব হামলার দায় স্বীকার করেছে আইএস।

সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, পূর্বাঞ্চলীয় শহরে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে। সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত এলাকা পুনর্দখলের জন্য অভিযান শুরু করেছে রুশ সমর্থিত সিরীয় সরকার।

গত কয়েক মাসের মধ্যে সরকারি অধ্যুষিত এলাকায় যত হামলা চালানো হয়েছে তার মধ্যে বুধবারের সিরিজ হামলাগুলো ছিল সবচেয়ে ভয়াবহ।

ব্রিটেনের একটি মানবাধিকার সংস্থার প্রধান রামি আবদুর রহমান জানিয়েছেন, ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সুয়েইদা প্রদেশে এটাই সবচেয়ে মারাত্মক ও রক্তাক্ত হামলার ঘটনা ঘটলো।

সূত্র:রয়টার্স

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ