শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

কিডনি থেকে ৩ হাজার পাথর অপসারণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেরুদণ্ডের ব্যথা নিয়ে ৫৬ বছর বয়সী এক বৃদ্ধা গত সপ্তাহে যখন চিকিৎসকের কাছে গেলেন তখন তিনি ভাবতেই পারেননি তার কিডনিতে প্রায় তিন হাজার পাথর জমেছে। এমনকি অপসারণের পরও তিনি বিশ্বাস করতে পারছেন না যে, দীর্ঘদিন ধরে কিডনিতে এতো পাথর বয়ে বেড়াচ্ছিলেন তিনি।

জ্বর ও পিঠের ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা আশ্চার্য হয়ে যান। এরপর অপারেশন করে ঝাং নামক ওই বৃদ্ধার কিডনি থেকে পাথরগুলো অপসারণ করা হয়। পরে একজন শিক্ষানবিশ চিকিৎসক প্রায় এক ঘণ্টা ধরে সেগুলো গুণে দেখেন, ২ হাজার ৯৮০টি পাথর রয়েছে।

গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংসু প্রদেশের চাংঝু এলাকার বুঝিন হাসপাতালে। বৃহস্পতিবার সাংহাইস্ট ডটকমের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গিনেস রেকর্ড অনুযায়ী এর এক ব্যক্তির কিডনি থেকে ১ লাখ ৭২ হাজার ১৫৫টি পাথর অপসারণ করা হয়। ওই রোগীর বাড়ি ছিল ভারতের মহারাষ্ট্রে।

আরও পড়ুন: হে নারী! একটু ভাবুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ