শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

৬০ বছর পর স্বায়ত্তশাসন পেল মিন্দানাওয়ের মুসলমানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনের স্বাধীনতাকামী অঞ্চল মিন্দানাওয়ের মুসলিম গোষ্ঠিগুলোর সঙ্গে নতুন চুক্তিতে উপনীত হয়েছে রদ্রিগো দুতের্তো সরকার। এ চুক্তি অনুযায়ী দীর্ঘ ৬০ বছর  সংগ্রামের পর অবশেষে মিন্দানাওয়ে স্বায়ত্তশাসন পেয়েছে ফিলিপাইনের মিন্দানাওয়ের মুসলমানরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার ফিলিপাইনে মুসলমানদের স্বায়ত্বশাসিত একটি বিশেষ অঞ্চল গঠনের জন্য প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তো সরকার মুসলিমদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

দুই পক্ষের মধ্যে সম্পাদিত এ চুক্তির ফলে সেখানে প্রায় অর্ধ শতাব্দী ধরে চলমান অস্থিরতার নিষ্পত্তি হবে বলে আশাবাদী উভয় পক্ষ।

প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র হ্যারি রোক বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, স্বায়ত্তশাসিত হতে যাওয়া মুসলিম অঞ্চলটির নাম হচ্ছে মিন্দানাও অঞ্চলের ব্যাংসামোরো।

প্রেসিডেন্ট দুতের্তো মিন্দানাওয়ের মোরো ইসলামিক লেবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) এর প্রতি এ সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে প্রেসিডেন্ট দুতের্তোকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি এমআইএলএফ এর প্রতিষ্ঠান চেয়ারম্যান নুর মিসৌরির সঙ্গে কথা বলবেন।

তিনি শান্তি প্রতিষ্ঠায় নুরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বলেন, নুর আপনি আমার ভাই। আপনি যদি এই বার্তা শুনতে পান, তাহলে আসুন আলোচনায় বসি। কারণ আমরা এখন বৃদ্ধ হয়ে গিয়েছি। এখন আপনার বা আমার জন্য যুদ্ধ সঠিক কোনো সিদ্ধান্ত নয়।

আরও পড়ুন: ‘ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিই গণপিটুনির জন্য দায়ী’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ