শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

ভারতের উত্তর প্রদেশে ভারী বর্ষণে ২৭ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারী বর্ষণে ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার উত্তর প্রদেশ সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

রাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েকদিন রাজ্যজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টিপাতের ঘটনায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে। খবর জি নিউজের।
কর্মকর্তারা জানিয়েছেন, আগ্রায় পাঁচজন, মেইনপুরিতে চারজন, মুজাফফরনগর ও কাসগঞ্জে তিনজন করে, মেরুট ও বারেইলিতে দুইজন করে এবং কানপুর দেহাত, মাথুরা, গাজিয়াবাদ, হাপুর, ঝাঁসি, রায়েবারেলি, জালাউন ও জৌনপুরে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাজ্য সরকারের ওই মুখপাত্র জানিয়েছেন, এসময় আরও ১২ জন আহত হয়েছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নিয়ম মেনে আর্থিক সহায়তা দিতেও নির্দেশ দেন। এছাড়া আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ত্রাণকাজের ব্যাপারে কোনও ধরনের শিথিলতা সহ্য করা হবে না। এদিকে রাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় ফলে ভারী বর্ষণ হচ্ছে।

আরও পড়ুন: আলেমরা গীবত করেন না নসিহত করেন: মাওলানা আবদুল মালেক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ