শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

১৫ দিনের মধ্যেই শপথ নেবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আগামী ১৪ আগস্টের আগে শপথ নিতে যাচ্ছেন পিটিআই নেতা ইমরান খান।

জাতীয় পরিষদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভাব হলেও সরকার গঠন করতে জোট গঠন করতে দৌড়ঝাপ করতে হচ্ছে তাদের।

শনিবার পাকিস্তান নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করেছে। তাতে দেখা গেছে, সরকার গঠন করতে প্রয়োজনীয় আসন তাদের নেই।

এদিকে দুয়েক দিনের মধ্যেই দেশটির দুটি বড় দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির নেতৃবৃন্দ বৈঠকে বসতে যাচ্ছে।

পার্লামেন্টে ইমরানের তেহরিক-ই-ইনসাফ পার্টিকে কোণঠাসা করতেই সেখানে পরিকল্পনা আঁটবেন তারা।

দেশটির বিভিন্ন টেলিভিশন জানিয়েছে, পিপিপি নেতা সাইয়েদ খুরশিদ শাহ রোববার ইসলামাবাদে পিএমএল-নওয়াজ নেতা শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন বলে কথা রয়েছে।

নতুন মন্ত্রিসভায় সম্ভাব্য নেতাদের নাম নিয়ে শনিবার দেশজুড়ে ব্যাপক জল্পনাকল্পনা হয়েছে। কিন্তু পিটিআই সূত্র দৈনিক ডন জানিয়েছে, বানিগালায় অনুষ্ঠিত হওয়া বৈঠকে কোনো নাম নিয়ে আলোচনা হয়নি।

দলটি এখন হিসাব মেলাতেই ব্যস্ত রয়েছে। পিটিআই নেতা শাফাকাত মাহমুদ বলেন, দলের মধ্যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। নতুন সরকার গঠনে সম্ভাব্য প্রতিকূলতা নিয়েই আলোচনা করতে ব্যস্ত তারা।

সূত্র: ডন নিউজ

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ