শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

ভারতে দাড়ি-টুপি থাকলেই টার্গেট, রাহুল গান্ধীকে ইমাম বুখারির চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতে প্রায় জায়গাতে এখন দাড়ি-টুপি থাকলেই টার্গেট করা হচ্ছে। হয়রানীর শিকার হচ্ছে মুসলমান।

তাই দেশটির রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে চিঠি দিয়েছেন দিল্লি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বুখারি।

ভারতের আনন্দ বাজার পত্রিকার বরাতে জানা যায়, চিঠিতে ইমাম বুখারি লিখেন গত সাত দশকের মধ্যে বর্তমান সময়ে মুসলমানরা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।

গোরক্ষার নামে কমপক্ষে ৬৪ জন নিরীহ মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব প্রাণহানির দায় কি কেন্দ্র নেবে?

পাশাপাশি এই হত্যাকাণ্ডের ঘটনায় কংগ্রেস কেন প্রতিবাদ করছে না সে ব্যাখ্যাও চেয়েছেন তিনি। কংগ্রেস সভাপতির কাছে তার প্রশ্ন, যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিমদের সঙ্গে অন্যায় আচরণ করছে তা প্রতিবাদযোগ্য। তাহলে কেন কংগ্রেসের পক্ষ থেকে তার প্রতিবাদ করা হচ্ছে না?

তিনি আরও জানান, মুসলিমরা আশা করেছিল কংগ্রেস দায়িত্ব নিয়ে বিরোধী দলের কর্তব্য পালন করবেন এবং সরকারকে এ বিষয়ে চাপ দেবেন। কিন্তু কংগ্রেসের ভূমিকা দেখে সত্যিই মুসলিম সম্প্রদায় আশাহত।

আসামে তালিকা থেকে বাদই পড়লেন ৪০ হাজার নাগরিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ