শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

মার্কিন তদবিরে ৫৫ লাখ ফিলিস্তিনি হয়ে গেল ৪০ হাজার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতি বছর মধ্যপ্রাচ্যের নিপীড়িত ফিলিস্তিনি জনগোষ্ঠীকে জাতিসংঘের মাধ্যমে কিছু আর্থিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সেই সহায়তায় কাটছাঁট করেছে মার্কিন প্রশাসন।

মার্কিন সিনেটে পাশ করা একটি প্রস্তাবে মাত্র ৪০ হাজার ফিলিস্তিনিকে শরণার্থী স্বীকৃতি দিয়ে শুধুমাত্র তাদেরকেই সহায়তার কথা বলা হয়েছে। খবর ইরানি সংবাদমাধ্যম আইআরআইয়ের।

যুক্তরাষ্ট্রের সিনেটে ওই প্রস্তাব পাস হওয়ার প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলওর নির্বাহী কমিটির সচিব সায়েব এরিকাত।

পিএলওর মতে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৫৫ লাখ ফিলিস্তিনি শরণার্থী বসবাস করছেন। কিন্তু মার্কিন সিনেট সাহায্য দেয়ার জন্য মাত্র ৪০ হাজার ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে চায়।

ফিলিস্তিনিদের জন্য গঠিত সম্ভাব্য রাষ্ট্রে ৫৫ লাখ ফিলিস্তিনি যেন ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে মার্কিন প্রশাসন এখন থেকে প্রস্তুতি নিচ্ছে এবং তারই অংশ হিসেবে মাত্র ৪০ হাজার ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়ে বিল পাস করা হয়েছে বলে মনে করছে পিএলও।

মার্কিন সিনেটে ওই বিল পাসের মাধ্যমে ৫৪ লাখ ৫৫ হাজার ফিলিস্তিনির অস্তিত্ব অস্বীকার করা হয়েছে এবং ভবিষ্যতে তাদের রাষ্ট্রচ্যুত করার ষড়যন্ত্র হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নারীদের দুর্দশা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ