শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

মহাসড়কে কোন দেশের গতিসীমা কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সড়ক-মহাসড়ক দেশের আর্থিক উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে৷ সড়কে যান চলাচল যত দ্রুত এবং সুরক্ষিত হবে আর্থিক উন্নয়নের সম্ভাবনাও তত বাড়বে৷ ডিডব্লিউর করা প্রতিবেদনে এক নজরে দেখে নিন বিশ্বের বিভিন্ন দেশের মহাসড়কে গতিসীমা কত৷

বাংলাদেশ
২০১৫ সালের ১১ই আগস্ট বাংলাদেশের মহাসড়কগুলোতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে৷ বাস-মিনিবাসের সর্বোচ্চ গতি ঠিক করা আছে ঘণ্টায় ৫৫ কিলোমিটার৷

ভারত
ভারতের মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার৷ যমুনা এক্সপ্রেসওয়েতে এই গতিসীমা ঘণ্টায় ১২০ কিলোমিটার৷

পাকিস্তান
এই দেশে মহাসড়কে গতিসীমা প্রতিঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার৷

জার্মানি
জার্মান অটোবানে সাধারণভাবে কোনো গতিসীমা নেই৷ বলতে কি, গোটা ইউরোপের মধ্যে একমাত্র জার্মান মোটরওয়েতেই যত খুশি স্পিডে গাড়ি চালানো যায়৷ অটোবানে ঘণ্টায় ৬০ কিলোমিটারের নিচে গাড়ি চালানোর নিয়ম নেই (যদি না নির্দেশ দেওয়া থাকে)৷

সাধারণভাবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়৷ অবশ্য কিছুক্ষেত্রে গতিসীমা নির্ধারিতও থাকে৷

যুক্তরাজ্য
যুক্তরাজ্যে মহাসড়কে গতিসীমা প্রতি ঘণ্টায় ১১৩ কিলোমিটার৷

ফ্রান্স
দেশটিতে মহাসড়কে প্রতিঘণ্টায় গতিসীমা ১১০ থেকে ১৩০ কিলোমিটার নির্ধারিত আছে৷ তবে বর্ষাকালে গতিসীমা ঘণ্টায় ১০০ কিলোমটারের বেশি নয়৷

নেদারল্যান্ডস
এখানে মহাসড়কগুলোতে প্রতিঘণ্টায় গতিসীমা ১৩০ কিলোমিটার৷

অস্ট্রেলিয়া
মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার৷

যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে গতিসীমা প্রতি ঘণ্টায় ৯৭ থেকে ১৩৭ কিলোমিটার নির্ধারণ করা আছে৷ টেক্সাসের মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ১৩৭ কিলোমিটার৷

ব্রাজিল
ব্রাজিলে মহাসড়কগুলোতে গতিসীমা ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার৷

Kanada Evakuierung der Einwohner von Fort McMurray (picture alliance/AP Images/J. Franson)

ক্যানাডা
ক্যানাডায় মহাসড়কে গতিসীমা ঘণ্টায় ৭০ থেকে ১২০ কিলোমিটার৷

জাপান
মহাসড়কে প্রতিঘণ্টায় গতিসীমা ৮০ থেকে ১১০ কিলোমিটার৷

সৌদি আরব
মক্কা-মদীনা মহাসড়কে গতিসীমা ঘন্টায় ১৪০ কিলোমিটার৷

সংযুক্ত আরব আমিরাত
সেখানে মহাসড়কে প্রতি ঘণ্টায় গতিসীমা ১০০ থেকে ১৬০ কিলোমিটার নির্ধারিত করা আছে৷

দক্ষিণ কোরিয়া
এখানে মহাসড়কে গতিসীমা প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার৷

চীন
চীনের মহাসড়কে প্রতি ঘণ্টায় গতিসীমা ১২০ কিলোমিটার৷

নিরাপদ সড়কের আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীরাও

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ