শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

ইয়েমেনে বিমান হামলার খবর অস্বীকার সৌদি জোটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাতে সৌদি জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন নিহত হয়েছে।

এই হামলায় আহত হয়েছিলো আরো ১২৪ জন। শুক্রবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা- রেড ক্রস এ তথ্য জানিয়েছেন বলে তথ্য দিয়েছে আল-জাজিরা।

এদিকে ইয়েমেনে এ হামলার কথা অস্বীকার করছে সৌদি নেতৃত্বাধীন জোট। এই হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চালিয়েছে বলেও দাবি করছে জোট।

বৃহস্পতিবার হুদাইদার প্রধান সরকারি হাসপাতাল ও একটি ব্যস্ত জেটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস জানিয়েছে, তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক মানুষের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ পাঠাচ্ছে।

হুতি সরকারের গণস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী তাহা আল-মুতাওয়াক্কিল জানান, এ ঘটনার পর আরো হামলার শঙ্কায় আহতদের অনেককেই উন্নত চিকিৎসার জন্য রাজধানী সানায় পাঠানো সম্ভব হচ্ছে না।

এই হামলা গণহত্যা আখ্যা দিয়ে পরিস্থিতির জন্য সৌদির মিত্র যুক্তরাষ্ট্র দায় এড়াতে পারে না বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ জানিয়েছে, তীব্র সহিংসতার মুখে হুদাইদায় প্রতিদিন আশ্রয়হীন হচ্ছে তিন হাজার শিশু।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হামলার পর অঞ্চলটিতে কলেরা মহামারীর শঙ্কা আরো বেড়ে গেছে। দিন দিন বিভিন্ন রোগে অসুস্থ হচ্ছে শত শত মানুষ। অসুস্থতার দরুণও প্রতি নিয়ত মারা যাচ্ছে মানুষ।

সূত্র: আল-জাজিরা, নিউ ইয়র্ক টাইমস

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত বেড়ে ৫৫

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ