শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

ভারতে গ্রানাইটের খনিতে বিস্ফোরণে নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অন্ধ্র প্রদেশে একটি গ্রানাইটের খনিতে বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেছে অন্তত ১২ জন শ্রমিকের। এসময় গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছে আরও আটজন। শুক্রবার (০৩ আগস্ট) রাতে অন্ধ্র প্রদেশের কুর্নুল জেলার হাতি বেলগল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে হতাহত শ্রমিকরা সবাই ওডিশা প্রদেশের। তারা কাজের জন্য অন্ধ্র প্রদেশে এসেছিল।

একজন তদন্ত কর্মকর্তা বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে শুক্রবার খননের সময় ওই বিস্ফোরণ ঘটে। ওই সময় খনিতে কমপক্ষে ২০ জন লোক কাজ করছিল। হঠাৎ বিস্ফোরণের কারণে শ্রমিকরা সেখানে আটকা পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।

ওই কর্মকর্তা বলেন, বিস্ফোরণের পর খনিতে আর কেউ আটকা আছে কি না তা জানতে অনুসন্ধান অভিযান চলছে।

জেলাটিন স্টিক জাতীয় বিস্ফোরক থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় ঘটনাস্থলে একটি পোড়া ডিজেল ট্যাঙ্কারও খুঁজে পেয়েছে পুলিশ।

আরও পড়ুন: আসামে বিমানবন্দরে কংগ্রেসের ৮ মন্ত্রী-এমপি আটক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ