শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর ১৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে সাইবেরিয়ার ক্রাশনুইয়ার্স্ক অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা তাসের। উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি সাইবেরিয়া অঞ্চলের ক্রাশনুইয়ার্স্কে বিধ্বস্ত হয়।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এমআই-৮ হেলিকপ্টারটিতে ১৫ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন।

এটি ইউটায়ার এয়ারলাইনসের হেলিকপ্টার। হেলিকপ্টারটি সাধারণত তেল উত্তোলনকারী শ্রমিকদের বহন করে থাকে।

ক্রিশিয়োয়ারস্কার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি একটি তেলের খনিতে যাচ্ছিল। উড্ডয়নের পরেই জ্বালানি তেলে পূর্ণ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ফলে আগুন পুরো হেলিকপ্টারটিতে ছড়িয়ে পড়লে এটি সম্পূর্ণ পুড়ে যায়।
আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ