শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

পায়ে হেঁটে ৩ বার হজ পালন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যোগাযোগ ব্যবস্থার উন্নততর এই যুগে এক সৌদি নাগরিক পায়ে হেঁটে হজ করার ইচ্ছা করেছেন। তাও একবার দু’বার নয়, তিনি তিন তিন বার পদব্রজে হজ পালন করেছেন।

তার নাম নাসির জারাল্লাহ আল কাহতানি। বাড়ি রিয়াদের খামিস মুশায়েত এলাকায়। রিয়াদ থেকে মক্কার দূরত্ব প্রায় ৮৭০ কিলোমিটার। ৪৮ বছর বয়সী নাসির কাহতানি পেশায় মুদি দোকানি।

সৌদি নাগরিকদের জন্য প্রতিবছর হজ পালনের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ রয়েছে। এসব কিছু ডিঙিয়ে নাসির কাহতানি মোট ৪ বার হজ পালন করেছেন। তন্মধ্যে ৩ বার পায়ে হেঁটে।

২০১২ সালে স্বাভাবিকভাবে নিজের ফরজ হজ পালন করেন। পরের (২০১৩) বছর তিনি পায়ে হেঁটে হজ করতে যান সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজীজের জন্য। ২০১৪ সালে তিনি পায়ে হেঁটে হজ করেন নিজের মায়ের নামে। পরের (২০১৫) বছর তিনি হজ পালন করেন প্রয়াত সৌদি প্রিন্স নায়িফের জন্য।

এর পর থেকে তিনি অবশ্য পায়ে হেঁটে আর হজ পালনের অনুমতি পাননি। তবে পর পর তিনবার তার পদব্রজে হজ পালন নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। সৌদি আরবের বিভিন্ন সংবাদ মাধ্যমে তার ছবি ও সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ